যৌনতা ও শারীরিক লাঞ্ছনাকারী চালকদের তালিকা শেয়ার করবে উবার, লিফট

১৪ মার্চ, ২০২১ ০২:৫৭  
যৌনতা ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে যেসব চালক নিষিদ্ধ হবে তাদের তালিকা শেয়ার করবে রাইড শেয়ারিং প্লাটফর্ম উবার এবং লিফট। গত বৃহস্পতিবার এই ইন্ডাস্ট্রি শেয়ারিং সেফটি প্রোগ্রামের ঘোষণা করা হয়। আর এই প্রোগ্রামটি ব্যবস্থাপ করবে ওয়ার্কফোর্স সল্যুউশন সেবাদাতা প্রতিষ্ঠান হায়াররাইট। বর্তমানে গুরুতর অপরাধ বা অন্য কোনো কারণে একটি প্লাটফর্মে ব্যানড বা নিষিদ্ধ হলে চালকরা অন্য প্লাটফর্মে নিবন্ধন করে। কোম্পানি দুটি মনে করছে, নতুন এই প্রোগ্রামের মাধ্যমে সেটি বন্ধ হবে। একজন চালক উপরোক্ত কারণে একটি প্লাটফর্মে নিষিদ্ধ হলে অন্যটিতে নিবন্ধন করতে পারবে না। পুরাতন নিবন্ধন থাকলেও সেটিও বন্ধ হবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য ট্রান্সপোর্ট ও ডেলিভারি কোম্পানিগুলোর জন্যও এই প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি